স্বাগত ২০২১ - The News Lion

স্বাগত ২০২১



দি নিউজ লায়ন ;  ঘড়িতে কাটায় কাটায় রাত ১২ টা।  ইংরেজী নতুন বছর ২০২১ সালকে  স্বাগত জানাতে মেতে উঠেছে  গোটা  বিশ্ব। নতুন এসে গেছে। নতুনকে জায়গা দিতে হবে। পেছনে তাকানোর সময় কী আর আছে! তাইতো মনোরম দৃশ্যে আঁকা শিল্পীর তুলির আঁচড়ের বর্ষপঞ্জটিকে ছেড়ে দিতে হলো জায়গা। উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় চিরতরে জম‍া হলো ২০২০ সাল। 


 বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্যাস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মধ্যে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর! স্বাগত ২০২১!  


২০২০ সালের চলে যাওয়ার মধ্য দিয়ে অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি। উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।  


সে উপলক্ষেই করোনা মহামারির মধ্যেও জমকালো আতশবাজি আর আলোকসজ্জায় দেশে দেশে বরণ করে নেওয়া হয়েছে খ্রিস্টিয় নতুন বছর ২০২১। নানা সংকট, সংঘাত, পীড়নের মধ্যেও বেঁচে থাকার নতুন স্বপ্ন, লড়াই করার নতুন উদ্দীপনা আর সংকট পেরোনোর নতুন প্রত্যাশা নিয়ে মানুষ বরণ করেছে নতুন বছরকে। 


 করোনা মহামারির কারণে বর্ষবরণ নিয়ে বিশ্বের বিভিন্ন  দেশে কড়াকড়ি থাকলেও নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে  রয়েছে নানা আয়োজন। এরই মধ্যে মহামারিতে বিপর্যস্ত ২০২০ সালকে  বিদায় দিয়ে রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গেই  নতুন বছরকে বরণ করে নিলো গোটা বিশ্ব।   উতসবে-উদ্দীপনায় ২০২১ সালকে স্বাগত জানালো বিশ্বের  মানুষ। 


রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গেই  খ্রিস্টীয় বছর ২০২১ সালকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। তবে এদিন স্থানীয় সময় রাত ১২ টায় নতুন্ন বছর ইংরেজী  ২০২১ সালকে স্বাগত জানিয়েছে অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।  অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস ও বিখ্যাত হারবার ব্রিজের আতশবাজির জমকালো আয়োজন দেখেছে বিশ্ব।  পাশাপাশি  নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাত ১২টা (স্থানীয় সময়) বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় নববর্ষ উদযাপন। 


 উল্লেখ্য, ২০২০ সালে করোনার ভয়াবহ রূপ দেখেছে গোটা বিশ্ব। তাই ২০২১-র দিকে তাকিয়ে সবাই। একটাই প্রার্থনা, যেন নতুন বছর শুভ হয়।  এরই মধ্যে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পেড়েছে বিশ্বে, যা নতুন উদ্বেগের কারণ। তারমধ্যেও একটাই আশা ২০২১ শুভ হোক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.